মোঃশফিকুল ইসলাম , কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
"কৃষিই সমৃদ্ধি" মূলমন্ত্রে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের বীরশুভগাছা ব্লকে রাজস্ব খাতের আওতায় ২০২৩-২৪ মৌসুমে নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণে স্থাপিত প্রদর্শনীয় ফসল বারি সরিষা ১৮ জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
৪মার্চ সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুরের আয়োজনে উপজেলার বীর শুভগাছায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শুভগাছা ইউনিয়ন চেয়ারম্যান গিয়াসউদ্দিন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইলারানী দাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপ সহকারী কৃষি অফিসার শাপলা খাতুন ।বারি সরিষা-১৮) উৎপাদন ও গুনগত মান বিষয়ে তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়।বারি সরিষা -১৮ বিঘাতে ৭-৮ মণ পর্যন্ত ফলন হয় বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। এ সময় সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মায়া খাতুন, তোজাম্মেল হক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩