“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি)।
শুক্রবার (৮ মার্চ) রুহুল কুদ্দুস অডিটরিয়ামে এই দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে 'মহিলাদের বিনিয়োগ: অগ্রগতি ত্বরান্বিত' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন এ. কাসেম অ্যান্ড কোং এর পার্টনার এফসিএমএ আখতার সানজিদা কাসেম।
এসময় চার্টার্ড অ্যাকাউন্ট্যানটস আইসিএমএবি এর প্রেসিডেন্ট এফসিএমএ প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এফসিএমএ জোহরা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাদেকা হালিম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী নিশাত মজুমদার ও জিআরআই এর দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ড. অদিতি হালদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিএমএবি এর ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মো. আখতারুজ্জামান, ট্রেজারার আব্দুল মতিন পাটোয়ারীসহ প্রমুখ ।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩