সিরাজগঞ্জে খাস জমি থেকে এলজিইডি কতৃক ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চৌবাড়িয়া গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্যে ভুক্তভোগিড়া বলেন, দীর্ঘদিন যাবৎ উপজেলার চৌবাড়িয়ায় খাসজমিতে বসবাস করেন ভূমিহীনেরা। হঠাৎ করেই এলজিইডি থেকে ভূমিহীনদের উচ্ছেদে নোটিশ প্রদান করা হয়। অব্যাবহৃত জমি থেকে ভূমিহীনদের উচ্ছেদে প্রভাবশালিদের তদবিরেই এলজিইডি এই নোটিশ প্রদান করেছে বলে দাবি করেন ভুক্তভোগিরা। এসময় তারা নোটিশ প্রত্যাহারেরও দাবি জানান। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রোমানাথ, কুইন, শাহীন, সমাপ্ত প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩