প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৩, ২০২৬, ৭:১২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৪, ৯:৩৬ এ.এম
উল্লাপাড়ায় কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ১৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
![]()
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৩তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উল্লাপাড়া পৌরশহরের শ্যামলীপাড়া যুব সমিতিতে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান ইউসুফ আলী মন্টুর সভাপতিত্বে বার্ষিক সভার ১ম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার সুযোগ্য মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মারুফ হোসেন, উল্লাপাড়া সোনালী ব্যাংক ব্যবস্থাপক মো: রফিকুল ইসলাম, জেলা ব্যবস্থাপক (কালব্) জুট গোমেজ, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ আব্দুস সালাম প্রমুখ। তার আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
দ্বিতীয় অধিবেশনে সদস্যদের মধ্যে লটারি, সৌজন্য পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩