প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ১০:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৪, ৩:২৭ পি.এম
কুড়িগ্রামে বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত
![]()
কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ঘোগাদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ঘোগাদহ ইউনিয়ন পরিষদের সচিব আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোগাদহ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মর্জিনা খাতুন, হিসাব সহকারী তাসলিমা আক্তার, ইউপি সদস্য আমিনুল ইসলাম, মহিলা ইউপি সদস্য আছিয়া বেগম সহ আরো অনেকে।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায় ও সুলতানা রাজিয়া। বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩