সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে পানি, স্যালাইন ও ফ্রুট ড্রিংস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে পথচারীদের মাঝে পাঁচ শতাধিক মিনারেল পানির বোতল, পাঁচ শতাধিক খাবার স্যালাইন ও পাঁচ শতাধিক ফ্রুট ড্রিংস বিতরণ করেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন এবং সাব্বির হোসেন ভূঁইয়া সাফি ও মাজিদুল হক রতন, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আল কায়েস ও সদস্য সচিব মিলন হক রঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল রানা হামিদ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুমেল আহমেদ, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ ছাত্র দলের আহবায়ক জুবায়েল হোসেন সুমন, সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ শাখার ছাত্র দলের সভাপতি সাব্বির হোসেন প্রতীক প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩