আগামী ৮ মে অনুষ্ঠিতব্য সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক কর কমিশনার মােঃ শাহজাহান আলী (ঘোড়া) প্রতীক নিয়ে গতকাল রবিবার উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করেছেন।
এসময় তিনি তাঁর বক্তব্যে ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভোট কেন্দ্রে ভোট দিতো যাবেন। আপনারা যাকে ভাল মনে করবেন,তাকেই আপনার মুল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়ন করার সুযোগ দিন। তিনি আরও বলেন,আমি জীবনে কোনো অন্যায় কাজ করিনি,আশা করছি শেষ জীবনে এসে জেনেশুনে কখনো অন্যায় কাজ করবো না। আমাকে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। এসময় বীর মুক্তিযোদ্ধা মহসিন, জহুরুলসহ ঐই এলাকার আওয়ামী লীগের নেতা কর্মী ও স্হানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩