সিরাজগঞ্জের কাজিপুর থানায় ডিউটিরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪২ বছর। নিহত পুলিশ সদস্য পাবনার সুজানগর উপজেলার বাসিন্দা।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শনিবার বিকেলে থানায় ডিউটিরত অবস্থায় বুকে ব্যাথা অনুভব হয় আব্দুর রাজ্জাকের। পরে তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার। এ ঘটনায় কাজিপুর থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩