দিনাজপুরের খানসামা উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত" টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজট রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব)" প্রকল্পের আওতায় কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুন) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালায়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ৪০জন প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রশিক্ষক প্রশিক্ষক নন্দকুমার দেবসহ সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩