সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ্য হয়ে রুবেল ভুঁইয়া (৪৫) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ জুলাই) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রুবেল ভু্ঁইয়া সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার খলিলুর রহমানের ছেলে।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এ এস এম কামরুল হুদা জানান, অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে কারাদন্ডাদেশ পেয়ে গত ১৩ জুলাই জেলা কারাগারে আসেন রুবেল ভুঁইয়া। রবিবার ভোর রাত ৪টার দিকে তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় আমাদের চিকিৎসকদের পরামর্শে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩