বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও আনন্দ র্যালি করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিমের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনের অন্যতম নেতা আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ সভাপতি লাল মাহমুদ লাল, সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি, সাবেক পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক ও সদস্য মেহেদী হাসান সুফল, স্বেচ্ছাসেবক দলের নেতা আহমেদ শাকিল, শফিকুল ইসলাম শফিক, সোহাগ, পলাশ, নিপুল, সারজিন, সাদেক, সোহেল, ফজলু, শফিকুল, সাহেদ শেখসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩