বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে বানেশ্বর ইউনিয়ন সাবেক ও বর্তমান ছাত্রদলের র্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় বানেশ্বর সরকারি কলেজ মাঠ থেকে একটি র্যালী শুরু করে মহাসড়ক প্রদক্ষণ শেষে বানেশ্বর ট্রাফিকে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরি। এসময় বক্তব্য ও দোয়া মহাফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক হুমায়ন কবির, জেলা ছাত্রদল সহসভাপতি সজিব হাসান, বানেশ্বর কলেজ সাবেক ছাত্রদল নেতা আবুল বাশার, বানেশ্বর কলেজ সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক, সাবেক বানেশ্বর কলেজর সাবেক ছাত্রনেতা তুহিন, বানেশ্বর ইউনিয়ন সাবেক ছাত্রনেতা রজব, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ, বানেশ্বর কলেজ সাবেক ছাত্রনেতা রতন, বানেশ্বর কলেজ সাবেক ছাত্রনেতা সুমন, সাবেক ছাত্রনেতা শাহাবুর, সাবেক ছাত্র নেতা হাজি মিজান, বর্তমান ছাত্রনেতা হৃদয় প্রমুখ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩