সিরাজগঞ্জের সলঙ্গায় গরু চুরি মামলায় একটি পিকআপ গাড়ী উদ্ধারসহ ৫ জনকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাতে থানার ঘুড়কা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামী,সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার উল্টাডাব (নানীরবাড়ী) গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে বাদশা মিয়া(২২), দিনাজপুর জেলার বিরগঞ্জ থানার নাগরগঞ্জ গ্রামের মানিক মিয়া'র ছেলে রাজু (২৮),ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার পুর্বসালকোনা গ্রামের মৃত জামালের ছেলে মোবারক হোসেন বাবু(১৯),বান্দরবান জেলার লামা থানার কালামিয়াপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে বাবুল মিয়া (২২) ও মৃত আঃ রশিদের ছেলে বারেক (২২) কে আটক করা হয়।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ কে.এম. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩