সিরাজগঞ্জের সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা উত্তরপাড়া জামে মসজিদের বারান্দা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি শর্টগাট ও দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে। রবিবার সকাল সতাটার দিকে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সকালে স্থানীয় মুসুল্লীরা মসজিদে নামাজ পড়তে এসে অস্ত্র ও গুলি দেখে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে মেইড ইন তুর্কির সুলুন ১২ বোর গান, মোসবার্গ মাভেরিক ১২ বোর পাম্প এ্যাকশন দুটি শর্ট গান, ২টি খালি ম্যাগজিন এবং ১২ বোর কার্তুজ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩