সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় আশরাফ আলী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের দহপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তি পূনিমাগাতী ইউনিয়নের বামন ঘিয়ালা এলাকার ইদ্রিস আলীর ছেলে আশরাফ আলী (৩৫)।
নিহতের পরিবার জানান, আশরাফ আলী গত তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়না। পরবর্তীতে মঙ্গলবার সকালে দহপাড়া গ্রামের পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিকে খবর দেয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রকিব হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩