যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার দূতাবাস চত্বরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শুক্রবার এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গভীর দুঃখের সঙ্গে আমরা এটা নিশ্চিত করছি যে ভারতীয় দূতাবাসের একজন সদস্য বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মারা গেছেন।
মরদেহ দ্রুত ভারতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে তার পরিবার এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩