জয়পুরহাটে রেলক্রসিং পারাপারের সময় থেমে যাওয়া একটি ট্রাকে‘দ্রুতযান এক্সপ্রেস’র ধাক্কার ঘটনা ঘটেছে।এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর-২০২৪) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে জেলার সদর উপজেলার পুরানাপৈল রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাঁচবিবির দিক থেকে আসা পানিকচু বোঝাই একটি ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিল।পুরানাপৈল রেলগেট ক্রস করার সময় লাইনের ওপর উঠেই হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়।এসময় ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনও চলে আসে।এসময় ট্রাকের চালকসহ লোকজন সেখান লাফিয়ে থেকে চলে যায়। আর ট্রেনটি ট্রাকের ইঞ্জিনে ধাক্কা দিয়ে কিছু দূরে গিয়ে থেমে যায়।
পুরানাপৈল রেলগেট ম্যান ইমরান হোসেন জানিয়েছেন, ট্রাকটি রেলক্রসিংয়ে এসে বন্ধ হয়ে যায়।এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন চলে আসে।এরপর রেলক্রসিয়ের আইল্যান্ড অর্ধেক ফেলানো গেছে।বাকি অর্ধেক ফেলা যায়নি। তারপর লাল পতাকা নিয়ে ১০০ গজ সামনে যাই।এক পর্যায়ে ট্রেনটি ধীরে ধীরে থেমে যায়।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আর দুর্ঘটনার পর ১০-১৫ মিনিট ট্রেনটি দাঁড়িয়ে ছিল।পরে দুপুর ১২টা ৪৫ মি: জয়পুরহাট স্টেশনে পৌঁছে ৫ মি:যাত্র বিরতি দিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩