ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় এ বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে চার সদস্যের একটি সত্যানুসন্ধান কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) শেখ আইয়ূব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এই কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনার জন্য উপাচার্য কর্তৃক একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
আইন অনুষদের ডিন এই কমিটির আহ্বায়ক থাকবেন। এছাড়া বাকি সদস্যরা হলেন- ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. নাদিয়া নেওয়াজ রিমি, সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া এবং ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) শেখ আইয়ূব আলী।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩