সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একাধিক মামলায় আওয়ামীলীগ নেতা সহ ৭ আসামিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সমস্ত আসামিদের আটক করা হয়।
আাসামিরা হলেন- উপজেলার বড়হর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ আজিজ সরকার (৫৬), বড়হর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবু (৪০), বড়হর ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান (৫০), মোঃ আলাউদ্দিন (৪২), আ'লীগ নেতা মোঃ লেলিন খোরশেদ মামুন (৪৮)। এছাড়াও পৌর শহরের ঝিকিড়া মহল্লার নজু মিয়ার ছেলে রুবেল (৪০) ও উপজেলার বড়ঘোনা গ্রামের সোমেজুলের ছেলে মঞ্জুরুল ইসলাম(৪৩) আদালতের ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি নিয়মিত মামলার ৫ আসামি ও আদালতের ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩