প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের খানসামা উপজেলায় মানববন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা
প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ সম্মুখ সড়ক ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী শেষে ইউএনও'র মারফতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এসময় দাবি বাস্তবায়নে নানা লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে বক্তব্য দেন বিভিন্ন স্কুলের শিক্ষক।
উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি বদরুন্নেসা প্রামাণিক বন্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩