প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৬:১২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৪, ৬:২৪ পি.এম
কাজিপুর মেঘাই উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
![]()
মোঃ শফিকুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ "শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ ( Valuing teacher voices: towards a new social contract for education” )। এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রকিষ্ঠান মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে।
দিবস টি উপলক্ষে ৫ ই অক্টোবর সকালে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোতাহার হোসেন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বিদ্যালয় ক্যাম্পাস থেকে মেঘাই বাজার ঘুরে বিদ্যালয় চত্বরে সমবেত হয়। এতে অংশ নেয় শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।পরে হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে শিক্ষার্থীরা ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জ্ঞাপন করে।
দিবসটি তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোতাহার হোসেন। সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক মোছাঃ হাসনা খাতুন , মোঃ শহিদুল হাসান, সহকারী শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, মাওলানা মোঃ আব্দুল আলিম ও রাজু আহমেদ ।এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩