প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৪:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৪, ৬:২৭ পি.এম
কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালন
![]()
"শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ ( Valuing teacher voices: towards a new social contract for education” )। এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে।
৫ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে আলমপুর চৌরাস্তা ঘুরে পরিষদ মিলনায়তনে এসে সমবেত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার।
এ সময় স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক। আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ মির্জার পরিচালনায় বক্তব্য রাখেন ,উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, কাজিপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবুল হাসেম বাবলু, মাইজবাড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শাহীনুর আলম,মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি এম আতিকুর রহমান নান্নু, বিয়াড়া নুরনবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহীন হোসেন, বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান রাজু প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন উপজেলার সকলস্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন ও প্রতিনিধিগন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩