পিরোজপুরের ইন্দুরকানিতে আ.লীগ,যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মিকে মারধর করেছে বিএনপির কর্মিরা। আজ বুধবার দুপুরে উপজেলার চন্ডিপুর হাটে এ ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মি সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে চন্ডিপুর হাই স্কুলের সামনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য ইউসুফ আলী জোমাদ্দার এবং এক ছাত্রলীগ কর্মিকে মারধর করে বিএনপির নেতা কর্মীরা। এ ঘটনার পরে ইউনিয়ন যুবলীগ নেতা আনিস হাওলাদারকে রাস্তা থেকে ধরে এনে বিএনপি'র চন্ডিপুর দলীয় কার্যালয়ের ভিতরে আটকে রেখে মারধর করা হয়। পরে আনিচকে পুলিশের কাছে সোপর্দ করে বিএনপি নেতা কর্মীরা।
আনিস সম্প্রতি বিএনপির দায়ের কৃত একটি রাজনৈতিক মামলায় আসামী রয়েছেন বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩