
ভোর হতেই কুয়াশার দেখা, সকালের রোদে মিষ্টি ভাব, বার্তা দিয়ে যায়, প্রকৃতিতে শীত এলো বলে। শরৎ শেষে হেমন্ত নামছে। এরপরেই শীতকাল। কিন্তু গ্রাম বাংলার প্রকৃতি এখন থেকেই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। উত্তরের জেলা গুলোতে এরইমধ্যে দেখা মিলছে ভোরের শিশির আর কুয়াশার।
তবে গ্রামাঞ্চলেও দিনভর আবহাওয়া অনেকটা গরমই থাকছে। দিনশেষে গভীর রাত থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া, সঙ্গে নামছে হালকা কুয়াশা।শিশির ভেজা সবুজ ঘাসের ওপর ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙয়ের ঝিলিক দেখা গেছে। দূর থেকে দেখলে মনে হয় ঘাসের মাথায় যেন মুক্তোর মতো শিশির কণা জমে আছে।
উত্তরের জনপদের সিরাজগঞ্জের জেলার তাড়াশে সকালের ঘন কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মধ্যরাত থেকেই কুয়াশা ঝরছে। উপজেলায় দিনে গরম থাকলেও রাতে ও সকালে হালকা শীত অনুভব হচ্ছে। তাড়াশ পৌর শহর এলাকার মোঃ মজিবর রহমান বলেন, হঠাৎ করেই আজ সকালে কুয়াশায় চারপাশ ঢাকা পড়ে গেছে। নামাজ শেষে হাঁটতে বের হই। প্রকৃতিতে নতুন কুয়াশা দেখে ভালোই লেগেছে। এই কুয়াশায় জানান দিচ্ছে শীত দরজায় কড়া নাড়ছে।
তাড়াশ পাইকারি সবজি বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, কুয়াশা বেশি হলেও খুব বেশি শীত পড়েনি। তবে অর্ধেক রাত পর্যন্ত ঘরে ফ্যান চালাতে হয়েছে। আর বেলা ১১টার পর থেকে গরম লাগছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩