

ঠাকুরগাঁও পীরগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। পীর গঞ্জ ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে পূর্ণিমা কমিউনিটি সেন্টারে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পীরগঞ্জ উপজেলা শাখার আব্দুর রশীদ সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহিদুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পীরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাসানুজ্জামান আল বান্না সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার সদস্য সচিব রুবেল হক, যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলে নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ জাহিদুর রহমান জাহিদ বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা।
তিনি আরো জানান, এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩