মজিবর রহমান স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশে বারুহাস ইউনিয়ন বিএনপি'র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিনসাড়া বাজার এলাকায় বারুহাস ইউনিয়ন বিএনপি''র সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক সভাপতি মো. হাসান ইকবাল শহিদের সভাপতিত্বে ওই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন তাড়াশ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর।
ফরহাদ হোসেনের সঞ্চালনায় বারুহাস ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি সাবেক তালম ইউপি চেয়ারম্যান ও সাবেক সভাপতি আবুল কাশেম সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীন মাহবুব, তাড়াশ পৌর বিএনপির'র আহবায়ক তপন গোস্বামী, সদস্য সচিব মো. অাব্দুল বারিক খন্দকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পিএম নজরুল ইসলাম, বারুহাস ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম প্রমুখ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩