

বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব মোঃ আকরাম হোসেন চৌধুরী মহোদয় শেরপুর জেলায় তাঁর নির্ধারিত সফর সূচি অনুযায়ী সার্কিট হাউজ শেরপুরে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।
পরে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মাননীয় বিচারপতি মহোদয়কে " গার্ড অব অনার" প্রদান করে।
এসময় শেরপুর জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ তৌফিক আজিজ, জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান-সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা বিচার বিভাগের বিজ্ঞ বিচারকগণ উপস্থিত ছিলেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩