সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের সলঙ্গায় ব্রিজের নিচ থেকে আব্দুল মান্নান (৫৫) নামের এক মানসিক ভারসাম্যহী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল মান্নান সলঙ্গা থানার চড়িয়া শিকার (মাঠপাড়া) গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের থানার ভুইয়াগাতী জোড়া ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আব্দুল মান্নান মানসিক ভারসাম্যহীন। পাশাপাশি দুইটা ব্রিজ রয়েছে। ব্রিজের সাইডে রাস্তা আছে মনে করে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গিয়ে মারা যেতে পারে।
নিহতের সৎ ভাই আমির হোসেন জানান, বুধবার সকালে কাইকে না জানি আব্দুল মান্নান বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সকালে মরদেহটি ব্রিজের নিচে পরে থাকা দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩