সভাপতি মতিউর সম্পাদক নূরুল
তাড়াশে পৌর বিএনপি'র ওয়ার্ড কমিটি গঠন
সিরাজগঞ্জের তাড়াশে পৌর বিএনপি'র ৮ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। মো. মতিউর রহমান- সভাপতি এবং মো. নূরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলার শোলাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড কমিটি সাবেক সভাপতি মো. গোলবার হোসেনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
কমিটি গঠন সভায় মো. রিপন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তাড়াশ পৌর বিএনপির আহবায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক মো. ফরহাদ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাসান খাঁন, উপজেলা যুবদলের সদস্য এফ এম সোহেল ও রয়েল মির্জা, পৌর যুবদল নেতা আমিন, এরশাদ, দুলাল হোসেন, রাসেল, মাসুদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, সদস্য ইমন তালুকদার প্রমূখ ।
পরে উপস্থিত সকলের ঐক্য মতের ভিত্তিতে পৌর বিএনপি'র ৮ নং ওয়ার্ডের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে নির্বাচিত করা হয়। পরবর্তিতে সাধারণ সভা আহবান করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩