
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে অবৈধ ভাবে আনা বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে সেনাবাহিনী।
রবিবার ৮ ডিসেম্বর ভোর রাতে দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বালিউড়া বাজার ও জয়নগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১২ হাজার কেজি কমলা, ৪ হাজার ২শ কেজি চিনি ও ৩টি ট্রাক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৩ লাখ টাকা। এসময় চোরাকারবারির সাথে জড়িত থাকার অপরাধে আব্দুর রহিম, মফিজ মড়ল, বেল্লাল হোসেন নামের তিনজনকে আটক করা হয়।
এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলার ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সোয়েব বিন আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করা হয়। আটককৃত পণ্য সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩