
তাড়াশে ছাত্রদলের মানববন্ধন
সিরাজগঞ্জের তাড়াশে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তাড়াশ ডিগ্রী কলেজ শাখার ছাত্রদল।
মঙ্গলবার সকালে তাড়াশ ডিগ্রী কলেজের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গুমের স্বীকার ছাত্র দলের সকল নেতাকর্মী, সকল নাগরিকের মুক্তি এবং আ'লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের স্বীকার নেতাকর্মীদের নীপিড়নের ঘটনার যথাযথ বিচারের দাবী জানান।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, সদস্য সচিব শাহাদত খন্দকারসহ কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩