
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা"গড়বো আগামীর শুদ্ধতা"এই প্রতিবাদ্য সামনে রেখে সারা বিশ্বের ন্যায় শেরপুর জেলার ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।
৯ ডিসেস্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা আয়োজনের মধ্যে দিয়ে এ দিবসটি পালন করা হয়।
ঝিনাইগাতী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে
উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচলা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃআশরাফুল আলম রাসেল।
এসময় আরও উপস্থিত ছিলেন
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ,ইউপি চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি
ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্তরে একটি যাত্রীর্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩