মজিবর রহমান স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন পালিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে তাড়াশ উপজেলার গুল্টা আবে মারিয়া মিশনে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বড়দিন উৎযাপিত হয়। খ্রিস্টধর্মের প্রবর্তক এইদিনে যীশু খ্রিস্ট ফিলিস্তিনের পশ্চিম তীরে বেথলেহেম শহরে এক গোয়ালঘরে কুমারী মাতা মেরির কোলে জন্মগ্রহণ করেন।
এ উপলক্ষে গুল্টা মিশনে কেক কাটা প্রার্থনা নাচ গানসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে শুভ বড় দিন পালিত হয়। গুল্টা খ্রিস্টান পল্লীর চেয়ারম্যান লিখিল খাঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি মি. নিখিল খাঁ খাঁ, কারিতাস প্রতিনিধি ড. আরোক টপ্য, সি দ্বীপক এক্কা, তালম ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি সি প্রসাদ এক্কাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গর উপস্থিতিতে কেক কেটে জন্মদিন পালন করা হয়। পরে প্রার্থনা ও বিভিন্ন রকমের নৃত্য পরিবেশন করেন খ্রিস্টান পল্লীর নারীরা।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩