
আজ বৃহস্পতিবার,২৬ই ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ যাবার সময় জামতলা নামক স্থানে, সড়ক দুর্ঘটনায় নাচোল পৌরসভার সাবেক প্যানেল মেয়র(কাউন্সিলর) মুসা মিয়া(৭৩)র মৃত্যু হয়েছে।
মৃতের ছেলে জাকারুল ইসলাম পলাশ জানান, আজ সকালে মোটরসাইকেল যোগে নাচোল থেকে চাঁপাইনবাবগঞ্জে তার চাচা এ্যাডভকেট ইসাহাক মিয়ার বাসায় যাবার সময় চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের জামতলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নীচে পিস্ট হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপতালে নিয়ে গেলে সেখানে তিনি ইন্তেকাল করেন,(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, চার মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। এলাকার লোকজন তিনার বিষয়ে জানান, তিনি একজন সমাজসেবী এবং মানুষের আপদ বিপদে এগিয়ে যেতেন ও সর্বস্তরের মানুষের সাথে তিনি হাসিমুখে কথা বলতেন এবং সুসম্পর্ক বজায় রেখে চলতেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাচোল উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মীগণ সহ অনেকেই গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩