
বগুড়া শাজাহানপুর উপজেলায়, আমরুল ইউনিয়ন, বড় নগর গ্রামে জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্র হামলার শিকার হয়েছে জনাব মোঃ নুরুল ইসলাম (৬৫) এবং মোছাঃ মিনি বেগম (৩২)।
বর্তমান তার গুরুতর জখম (আহত) অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
জনাব নুরুল ইসলামের মাথায় বড় ধরনের ক্ষতের চিহ্ন সহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মিনি বেগমের বাম হাতে বড় একটা খতের চিহ্ন মাথায় আঘাত এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাদের সাথে কথা বললে তারা বলেন কোন কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে প্রতিপক্ষরা হামলা চালায়।
তৎক্ষণাৎ খবর পেয়ে আহত ব্যক্তিদের চিকিৎসা সার্বিক খোঁজখবর নিতে যান বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সম্মানিত আহবায়ক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার ও যুগ্ম আহবায়ক ডাঃ এ এস এম রায়হান।।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩