মজিবর রহমান স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তাড়াশ পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুইচিং মং মারমা।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. এরফান আহমেদ, শিক্ষা কর্মকর্ত মুসাব্বির হোসেন খান, ষুব উন্নয়ন কর্মকর্তা রবীন্দ্রনাথ চন্দ্র, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আব্দুল বারী খন্দকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন খন্দকার, ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান নিরব প্রমূখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুইচিং মং মারমা তরুণদের উদ্দেশ্যে বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আন্দোলন সংগ্রামের পাশাপাশি তাদের শ্রেণী কক্ষে ফিরে যেতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটি সুন্দর দেশ গড়ে তুলবো।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩