মজিবর রহমান স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ডাঃ মোঃ আয়নুল হক রানার পরিবারের উদ্দ্যেগে ২ শতাধিক গরীব দুঃখী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে তার নিজ বাসভবন উপজেলার সোলাপাড়া গ্রামে এ শীতবস্ত্র বিতরণ করেন।
মেজর ডাঃ মোঃ আয়নুল হক রানার পিতা বিশিষ্ট সমাজসেবক মোঃ আয়ুব আলী। এ সময় তার পরিবারের সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে হতদরিদ্র গরীব দুঃখী অসহায় মানুষেরা সন্তুষ্ট প্রকাশ করেন। এমন কার্যক্রম অব্যাহত রাখতে সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩