মজিবর রহমান স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তিকে আটক করা হয়েছে।গত শনিবার রাতে যৌথ বাহিনী ঢাকার মিরপুরের বাসা থেকে আটক করে পল্লবী থানা পুলিশের কাছে তাঁকে সোপর্দ করেছে।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পলাশ ডাঙ্গা যুব শিবিরের পরিচালক মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার মেয়ে সেলিনা মির্জা মুক্তি। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি জয়লাভ করেন।
ঢাকার পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম রবিবার সেলিনা মির্জা মুক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন , বর্তমানে তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতা করার অভিযোগ রয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩