তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশে পানিতে ডুবে বায়েজিদ হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামে। নিহত শিশু ওই গ্রামের মো. আবু সিদ্দিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য মো. আব্দুল জলিল।
স্থানীয়রা জানান, বেলা ১২ টার দিকে শিশু বায়েজিদ বাড়ির উঠানে খেলতে ছিল। দুপুরের দিকে তাকে না পেয়ে খোঁজা খুজি শুরু করে পরিবারের লোকজন। অনেক খোঁজা খুজির পর বাড়ির পাশে পুকুরের পানিতে বায়েজিদকে ভাসতে দেখে ।
এ সময় শিশু বায়েজিদকে উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বায়েজিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩