স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ শহরে এবার আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হওয়ার আভিযোগ উঠেছে।
শিশুটির স্বজনরা জানান, রোববার বিকালে শিশুটি খেলা করছিল। ওই সময় তাকে এক কিশোর ধরে পাশের একটি টয়লেটে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাথায় পানি ঢেলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
রাতে শিশুটি আবারও অসুস্থ হয়ে পড়লে সে স্বজনদের ধর্ষণের বিষয়টি জানায়। এরপর রাতেই তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রায়হান খন্দকার বলেন, “শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত। প্রতিবেদন পেলে আরও বিস্তারিত বলা যাবে।”
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির সোমবার বিকালে বলেন, রোববার রাতে শিশুটিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখে এসেছে এবং এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিশুটির পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩