স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশে নওগাঁ ওরশে মানুষের ভিরের মধ্যে পরে পদপিষ্ট হয়ে রোকেয়া খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ ) রাত ১০টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাঙ্গা মাজারের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।
রোকায়া খাতুন নওগাঁ ইউনিয়নের সাকুয়াদিঘী গ্রামের মৃত মগরোফ হোসেনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ জানান, নওগাঁ ওরশের মানুষের ভিরের মধ্যে পরে পদপিষ্ট রোকেয়া খাতুন নামের একজন মহিলার মৃত্যু হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের জানান, নওগাঁ ওরশ চলাকালীন সময় ভাঙ্গা মাজারের পশ্চিম পাশে মানুষের ভিরের মধ্যে পরে পদপিষ্ট হয়ে রোকেয়া খাতুনের মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩