স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের সলঙ্গায় কাজের মেয়েকে নিয়মিত ধর্ষনের অভিযোগে বাবা ও ছেলে কে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কান্দিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন চড়িয়া কান্দিপাড়া গ্রামের জোদু ফকিরের ছেলে জোমসের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)।
এ ঘটনায় সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ধর্ষনের শিকার ঔ নারী দীর্ঘ ৫ বছর যাবৎ তাদের গৃহকর্মী হিসাবে কাজ করে আসছিল। বাবা ও ছেলের ধর্ষনে মেয়েটি ২ মাসের গর্ভবতী হয়ে পরে। এ ঘটনায় ধর্ষীতার মা রোজিনা খাতুন পৃথক দুটি ধর্ষনের অভিযোগ দায়ের করলে, অভিযোগের ভিত্তিতে তাদের বাবা ছেলে দুজনকে আটক করে নিয়ে আসা হয়। পরবর্তী তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩