শহিদুল ইসলাম, প্রতিবেদক।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান, সিলেটের কৃতি সন্তান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে"মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির"উদ্যোগে আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৬ আগস্ট লন্ডন সময় বিকাল ৬ টায় দ্য রয়েল রিজেন্সিতে মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে সংগঠনের সভাপতি আহমেদ সাদিকের সভাপতিত্বে ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবেদ রাজা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

উপস্থিত ছিলেন মাহবুব আলী কন্যা ডা: জুবাইদা রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, রিয়াল এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের সিনিয়র সহ সভাপতি কামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক এমাদুর রহমান এমাদ,যুগ্ম সম্পাদক খালেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহাজান হোসেন সেনাজ প্রমুখ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩