
শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)'এর বিশেষ অভিযানে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় মদ, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে বিজিবি জানায়।
৩৯ বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৯সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী মেকেরকান্দা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাকারবারীদের আটক করতে ধাওয়া দিলে ও বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাচালানীরা। তল্লাশি চালিয়ে ভারতীয় মদ ১৯ বোতল, ৫ টি মোটরসাইকেল, মোবাইল ফোন ২টি এবং বাংলাদেশী নগদ ৪০ হাজার ৪৩০ টাকা উদ্ধার করে টহল দল।
আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য ১৩ লাখ ১৮ হাজার ৯৩০ টাকা।এ ব্যাপারে ৩৯ বিজিবির বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান প্রতিনিধি কে জানান, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় বিজিবি দিনরাত সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩