নিজস্ব প্রতিবেদকঃ জাতীয়তাবাদী যুবদল নন্দীগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে বগুড়া শহরের সানমুন নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর থেকেই তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানা গেছে।
১৬ই নভেম্বর, রোববার দুপুরে তার চিকিৎসার সার্বিক অগ্রগতি জানতে হাসপাতালে ছুটে যান জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মিজানুর রহমানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রতিনিধি দলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন—জিসাস কেন্দ্রীয় কমিটি ও বগুড়া জেলা কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এ.এস.এম. রায়হান, কার্যনির্বাহী সদস্য মোঃ আকাশ মোল্লা প্রমুখ।
দলীয় নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ আহত মিজানুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রতিনিধি দলও তার দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩