
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে উপজেলার হাসনাবাদ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
যৌথবাহিনীর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাসনাবাদ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে মোঃ দেলোয়ার (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত দেলোয়ার মৃত সিকেন্দারের ছেলে। তার বাড়ি হাসনাবাদ বাজার এলাকায়, থানা মনোহরগঞ্জ, জেলা কুমিল্লা।
অভিযানকালে তার কাছ থেকে আনুমানিক ২৫০ গ্রাম গাঁজা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত মাদক ব্যবসায়ীকে মনোহরগঞ্জ থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩