
মো. আমির হোসেন, স্টাফ রিপোর্টার |
সুনামগঞ্জ–১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বিএনপি মনোনয়ন না পেলেও দলটির প্রার্থী আনিসুল হকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন কামরুজ্জামান কামরুল।
বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কার্যালয় থেকে কামরুজ্জামান কামরুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম, সমাজসেবক আতিকুর রহমান আতিক, কৃষক বশির আহমেদ, আলী আহমদ, আবু জহরসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান, বুধবার দুপুরে সুনামগঞ্জ–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে তাঁর অনুসারীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ বিষয়ে কামরুজ্জামান কামরুল বলেন, “আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। আমার পক্ষে মেহেদী হাসান উজ্জ্বলসহ নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩