চৌধুরী নুপুর নাহার তাজ
দিনাজপুর প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। নির্বাচনী মাঠে সরেজমিন পরিস্থিতি ও স্থানীয় জনমত বিশ্লেষণে দেখা যাচ্ছে, এ আসনে ভোটের হাওয়া ক্রমেই ধানের শীষের দিকে ঝুঁকছে। বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়া বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে।
খানসামা ও চিরিরবন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাটবাজার ও জনবহুল এলাকায় ঘুরে দেখা গেছে, সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ ও আলোচনা বেড়েছে। চায়ের দোকান, বাজার, গ্রামীণ আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ধানের শীষ প্রতীক এবং আক্তারুজ্জামান মিয়াকে ঘিরে আলোচনা চোখে পড়ার মতো।
স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। অনেক ভোটারের মতে, আক্তারুজ্জামান মিয়া একজন পরিচিত ও জনসম্পৃক্ত নেতা হিসেবে এলাকায় আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।
একাধিক স্থানীয় সূত্র জানায়, সংসদ সদস্য থাকাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীণ যোগাযোগব্যবস্থা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা মানুষের মধ্যে ইতিবাচক ধারণা সৃষ্টি করেছে। সে কারণেই তাঁকে ঘিরে সাধারণ ভোটারদের আগ্রহ তুলনামূলক বেশি।
এলাকার প্রবীণ ভোটারদের কেউ কেউ জানান, তাঁরা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন এবং জাতীয় সংসদে এলাকার বাস্তব চিত্র তুলে ধরবেন। তাঁদের মতে, এই প্রত্যাশার জায়গায় আক্তারুজ্জামান মিয়া এগিয়ে রয়েছেন।
তরুণ ভোটারদের মধ্যেও পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট। শিক্ষা শেষ করে কর্মসংস্থানের সুযোগ, মাদক ও সামাজিক অবক্ষয় রোধ, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন তারা। তরুণদের একটি বড় অংশ মনে করছে, ধানের শীষ প্রতীক তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দিনাজপুর-৪ আসনে নির্বাচনী সমীকরণ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। মাঠপর্যায়ের পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে, যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে এই আসনে ধানের শীষ শক্ত অবস্থানে থাকবে।
সব মিলিয়ে দিনাজপুর-৪ আসনে ভোটের মাঠে যে রাজনৈতিক চিত্র ফুটে উঠছে, তাতে ধানের শীষ প্রতীক ও বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান মিয়ার পক্ষে জনসমর্থনের ইঙ্গিত স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩