মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
২০ ফেব্রুয়ারি শেরপুরের ঝিনাইগাতীতে ভোর হতে অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে জেলা প্রশাসন শেরপুরের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ঝিনাইগাতীতে কোন ভাবেই বন্ধ হচ্ছে না বালু লোপাট!
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে কোন ভাবেই সরকারি নদী নালা খাল ও পাহাড়ি ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধ না হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
অভিযানকালে একটি পার্শ্ববর্তী উপজেলা হতে পরিবাহিত বালুভর্তি ট্রলি আটক করা হয়েছে। এছাড়া ঝিনাইগাতী উপজেলার রাংগামাটিয়া নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন ভেঙে সম্পূর্ণরূপে অকেজো করে দেওয়া হয়েছে এবং প্রায় ১০০০ ফুটের অধিক পাইপ ভেঙে ধ্বংস করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৮এপ্রিল শেরপুরের জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৯(৪) অনুযায়ী ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অনুমোদনের প্রেক্ষিতে শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী, শ্রীবরদী,উপজেলা সকল বালুমহাল বিলুপ্তি ঘোষণা করা হয়।
শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রতিনিধিকে বলেন,জনস্বার্থ, পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩