নাহিদ হাসান ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে দুর্ঘটনায় নিহত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।
মানব সমাজ কল্যাণ ক্লাবের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করেন ক্লাবের ক্যাপ্টেন নয়ন মিয়া নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য আদিল ইসলাম, রাসেল বাবু, দিহান চৌধুরী, সায়েম চৌধুরী, মাহির বাবু প্রমুখ।
ক্লাব ক্যাপ্টেন নয়ন মিয়া নাহিদ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, নব গঠিত ক্লাব এর জন্য দোয়া প্রার্থনা কামনা করছেন।
উল্লেখ্য, গত দেড় বছর আগে জয়মনির হাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের হাজীপাড়া এলাকায় ঝুমুর আলী গাছ পরে দুর্ঘটনায় নিহত হন। ওই নিহত ব্যক্তির পরিবার সহ আরও বেশ কিছু পরিবারের মধ্যে এ উপহার পৌঁছে দেয়া হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩